১৮ বছর ধরে অন্যের ‘বিদ্যুৎ বিল’ দিয়ে আসছিলেন তিনি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

১৮ বছর ধরে অন্যের ‘বিদ্যুৎ বিল’ দিয়ে আসছিলেন তিনি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
অনেক বেশিই আসছিল বিদ্যুৎ বিল। সেই বিল কমানোর চেষ্টায় বিদ্যুতের ব্যবহারও কমিয়েছিলেন। তাতেও কাজ হচ্ছিল না। কেনো এমনটা হচ্ছে- তা ভেবে পাচ্ছিলেন না। এ অবস্থায় কর্তৃপক্ষের শরণাপন্ন হন তিনি। আর সেখানেই যা জানতে পারেন, তাতে চোখ কপালে ওঠে তার। বলছিলাম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেন উইলসনের কথা। ২০০৬ সাল থেকে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন কেন উইলসন। সেখানে বিদ্যুৎ সেবা দেয় বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস বিতরণ কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই)। কিন্তু সম্প্রতি উইলসন দেখেন, বিদ্যুতের বিল বেড়েই যাচ্ছে। অনেক চেষ্টা করেও বিল কমাতে পারছিলেন না তিনি। ঘটনা কী, তা জানতে উইলসন পিজিঅ্যান্ডই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। জানতে চান, ব্যবহার কমানোর পরও তার

বিদ্যুৎ বিল কেনো এত বাড়ছে? জানা যায়, বাড়তি সেই বিদ্যুৎ বিল তার নয়, বরং তার প্রতিবেশীর। এক বা দুই মাস না, বছরের পর বছর ধরে উইলসন এভাবেই প্রতিবেশীর বিল দিয়ে আসছিলেনন! সিবিএস স্যাক্রামেন্টোকে দেওয়া সাক্ষাৎকারে উইলসন তার অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম সেখানে কোনো লিক হয়েছে কিংবা কেউ আমার বিদ্যুৎ চুরি করে নিচ্ছে। অথবা আমার বিদ্যুতের মিটারে ত্রুটি আছে। কারণ, কিছু একটা ঠিকঠাক চলছিল না।’ অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানির এক কর্মী উইলসনের মিটার পরীক্ষা করতে তার বাড়িতে যান। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, প্রতিবেশীর বিদ্যুৎ বিলকেই উইলসনের অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ বিল হিসেবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তার অ্যাপার্টমেন্টের বিল এতে অন্তর্ভুক্ত করা হয়নি। উইলসন বলেছেন,

তিনি ১৮ বছর ধরে ওই অ্যাপার্টমেন্টে আছেন। তার ধারণা, এ পুরোটা সময় ধরেই তিনি তার প্রতিবেশীর বিদ্যুৎ বিলই দিয়ে গেছেন। এ ঘটনায় অবশ্য পিজিঅ্যান্ডই কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘আমরা স্বীকার করছি যে, এ ক্ষেত্রে ত্রুটি হয়েছে।’ তবে এ ঘটনায় তারা উইলসনকে ক্ষতিপূরণ দেবে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি। তথ্যসূত্র: ইউপিআই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া