‘১০০ মাইলের’ শোয়েব আখতারকে শতকোটির মানহানি মামলার হুমকি – ইউ এস বাংলা নিউজ




‘১০০ মাইলের’ শোয়েব আখতারকে শতকোটির মানহানি মামলার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ |
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ মাইল গতিতে বল ছুঁড়ে কিংবদন্তি বনে যান পাকিস্তানের শোয়েব আখতার। গতির ঝড়ে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তোলার সুবাদে পেয়ে যান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খেতাব। ১০০ মাইল গতির এই পেসারের ওপর ক্ষেপে গিয়ে সম্প্রতি তার বিরুদ্ধে শতকোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের এক টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক। জানা যায়, গত ২৫ মে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় তামাশা নামের একটি অনুষ্ঠান। সেখানে নোমান নিয়াজ নামের এক টিভি উপস্থাপককে নিয়ে কথা বলেন শোয়েব। অনুষ্ঠানের ‘দ্য ডাগআউট’ নামের একটি সেগমেন্টে শোয়েব বলেন, ‘এই যে নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’ শোয়েবের এমন মন্তব্যে তেলেবেগুনে

জ্বলে উঠেছেন নিয়াজ। ওই কিংবদন্তি পেসারের কথায় সম্মানহানি হয়েছে দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি । নোটিশে লেখা হয়েছে, নিয়াজের পেশাগত সম্মানহানির জন্য অসত্য, বানোয়াট, অনৈতিক ও মানহানিকর কথা বলেছেন শোয়েব। নোটিশে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে নিয়াজের দীর্ঘ পথচলার কথাও বলা হয়েছে। নিয়াজ যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উইজডেনসহ দেশি-বিদেশি প্ল্যাটফর্মে সাড়ে তিন হাজারের বেশি লেখা লিখেছেন, সেটিও নোটিশে উল্লেখ করা হয়। শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সম্মানহানির জন্য ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন নিয়াজ। শোয়েব এখনো এ নিয়ে কোনো কথা বলেননি। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শোয়েব ও নিয়াজের মধ্যে এর আগে পিটিভি স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে

উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সে ঘটনার জেরে পিটিভি স্পোর্টস ছাড়তে হয় শোয়েবকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী