হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ গুরুতর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই স্থানীয় যুবকের নাম উঠে এসেছে। আজ ​১৭ আগস্ট, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় অভিযুক্ত আরিফ ও ইমনের সঙ্গে আরাফাতের তর্ক-বিতর্ক হয়। কথার কাটাকাটির একপর্যায়ে আরিফ ও ইমন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। আকস্মিক গুলির শব্দে পুরো এলাকা জুড়ে তীব্র

আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। ​গুলিবিদ্ধ হয়ে আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​তিনি আরও জানান, “গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে। ঘটনার নেপথ্য কারণ উদঘাটনসহ জড়ো হওয়া অপরাধীদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে