হাজারও ছাত্র-জনতার র‌্যালিতে উত্তরায় ‘শহিদি মার্চ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ September, ২০২৪

হাজারও ছাত্র-জনতার র‌্যালিতে উত্তরায় ‘শহিদি মার্চ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৪ |
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় রাজধানীর উত্তরায় ‘শহিদি মার্চ ও দোয়া’ অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে কয়েক হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উত্তরা ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ আয়োজনটিতে অংশগ্রহণ করেন। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর তিনটায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসমাজ উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়। পরে শহিদি মার্চের র‌্যালি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী পয়েন্ট হয়ে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে পৌঁছায়। র‌্যালিতে এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময়

শিক্ষার্থীরা সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী-এমপিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবিতে নানা স্লোগান দেয়। শহিদি মার্চে অংশ নেওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী হামজা বিন জাহাঙ্গীর বলেন, আমরা আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। খুনি হাসিনাসহ তার দোসরদের নেতৃত্বে আমাদের সহপাঠীদের উপর চালানো গণহত্যার বিচার আমরা চাই। পরে বিকালে হাজারো ছাত্র-জনতার সম্মিলিত মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শিক্ষার্থী-অভিভাবকরা নিজেদের সহপাঠী ও সন্তানদের হারানোর বেদনায় অশ্রুসিক্ত হয়ে পড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা