স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা থেকে বাইরে পাঠিয়ে কাজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিবাহিত এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িতে। বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার সিংগাইর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। অভিযুক্ত লম্পট বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের

বাড়ির একতলা বিল্ডিং ভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ কিছু দিন আগে ঢাকায় মাছের ব্যবসা করে আসছিলেন। এর মধ্যে প্রায় ২ মাস পূর্বে লম্পট বাদীর মেয়েকে তার বর্তমান ঠিকানার বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসে। কাজে আনার পর সুকৌশলে তার স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা হতে বের করে দিয়ে বিভিন্ন প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিকাল ৪টার দিকে ভাড়া বাসায় পরিবারের কেউ না থাকায় জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত বাচ্চু মিয়ার বাসায় গেলে তিনি পলাতক রয়েছেন বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায়

মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা