সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার। ট্রাম্প বলেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করা হচ্ছে, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে। তিনি জানান, বিষয়টি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল সৌদির অনুরোধে। ট্রাম্প আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পরিষদ গঠিত হবে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাতে ভূমিকা রাখবেন। ট্রাম্প নিজেই ওই পরিষদের চেয়ারম্যান হবেন বলে আগে জানিয়েছিলেন। এর আগে যুবরাজ বৈঠকের

জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছান। বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম