ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা
কুষ্টিয়ায় জেলা প্রশাসকের বদলির প্রতিবাদে জামায়াত-সমর্থিত বিক্ষোভ: জাতীয় নির্বাচনে সহয়তাই জনপ্রিয়তার কারন!
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত
টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী
গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত
সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম।
চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে বদলির আদেশ দেওয়া হলেও ওই আদেশ নানা কৌশলে বাতিল করেন তিনি। ওই বছরের ৮ সেপ্টেম্বর
সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে নিজেকে বিএনপি সমর্থিত লোক হিসেবে দাবি করেন বারী। পুলিশের একাধিক সূত্র জানায়, থানায় দায়িত্ব পালনকালে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাট, ভূমি দখল ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। ওসির নেতৃত্বে থানা পুলিশ সবচেয়ে বেশি মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গিয়ে তার শেষ রক্ষা হয়নি। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠলেও প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ওসি বারী বলেন, ভালো কাজ করার কারণে আমার বিরুদ্ধে
একটি চক্র বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টি পুলিশের একাধিক ঊধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।