সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
সিরাজগঞ্জের সালেহা পাগলি নামে সেই ভিক্ষুকের ঘর থেকে আরও এক বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে টাকার বস্তা উদ্ধার করে স্থানীয়রা। সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি ‘সালে পাগলি’ নামেই এলাকায় পরিচিত। তিনি রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে একই স্থানে ২ বস্তা টাকার সন্ধান পায় স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সাতজন লোক প্রায় ৫ ঘণ্টা গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পায়। পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা পাগলীর মেয়ে স্বপ্না খাতুনকে দেওয়ার জন্য স্থানীয় এক

মুরুব্বির জিম্মায় রাখেন। সিদ্দিক হোসেন নামের একজন বলেন, সালে পাগলি ছোটবেলা থেকেই ভিক্ষা করেন। প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছেন তিনি। সালেহা বেগমের মেয়ে স্বপ্না খাতুন বলেন, ‘আমার মা পাগলা টাইপের। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোনো কথা ভালোমতো শোনে নাই। নিজে যেটা বুঝেছে সেটাই। সারাদিন বাইরে থেকে রাতে মিল গেটের বারান্দায় ঘুমাতেন তিনি।’ স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, আজ সকালে ভিখারি সালেহার পরিত্যক্ত ঘরের বারান্দার নিচে আরও এক বস্তা দেখা যায়। গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প