সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
ঢাকার সাভারের হেমায়েতপুরে এক বিশেষ অভিযানে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এই ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর-১ এলাকায় বসবাস করে আসছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে একটি পুরনো

ওয়ালটন ফ্রিজের কার্টনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। এটি কালো কষ্টিপাথরে নির্মিত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। পুলিশ জানিয়েছে, চোরাচালান চক্রের মাধ্যমে মূর্তিটি দেশের বাইরে পাচারের প্রস্তুতি চলছিল। এটি সম্প্রতি আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে আসে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ