সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬

সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ |
আবাহনীর ট্রফি লুটের প্রসঙ্গ উঠতেই ঢাকার মাঠে এক দশক ঘাম ঝরানো শ্রীলঙ্কান ডিফেন্ডার পাকির আলীর কণ্ঠ ভারী হয়ে আসে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে উন্মাত্ত জনতা লুট করে ঢাকা আবাহনী লিমিটেডের ট্রফি, ক্লাবের শিরোপা কক্ষ ভাঙচুরসহ নানা ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। “ওগুলো শুধু কাপ নয়, আমাদের জীবনের স্মৃতি”—বলছেন তিনি। সম্প্রতি বেসরকারি অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি এ অনুভূতি ব্যক্ত করেছেন। ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা আবাহনী লিমিটেডের জার্সিতে স্টপার ব্যাক হিসেবে খেলেছেন পাকির আলী। ঝাঁকড়া চুল আর দৃঢ় ট্যাকলের জন্য সমর্থকদের কাছে তিনি ছিলেন পরিচিত মুখ। দীর্ঘ সময় বাংলাদেশে কাটাতে কাটাতে বাংলা ভাষাও

রপ্ত করেন। এখনও অনর্গল বাংলায় কথা বলেন। বর্তমানে কলম্বোতে বসবাস করলেও বাংলাদেশের ফুটবলের খবর রাখেন নিয়মিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর আবাহনীর ট্রফি কক্ষ ভাঙচুর ও অধিকাংশ শিরোপা চুরি হওয়ার খবর তাকে ব্যথিত করেছে। পাকিরের ভাষায়, “আমরা যখন খেলতাম, দর্শকদের আনন্দ দিতাম। বিনিময়ে যে ট্রফি বা মেডেল পেতাম, সেটাই ছিল স্মৃতি। একদিন গিয়ে যদি দেখি সেটাই নেই, খুব কষ্ট লাগবে।” তিনি বলেন, খেলাধুলাকে কখনও রাজনৈতিক অস্থিরতার বলি করা উচিত নয়। “রাজনীতি তার জায়গায় থাকবে, কিন্তু ক্লাবের ইতিহাস, খেলোয়াড়দের স্মৃতি—এসব নষ্ট করা ঠিক হয়নি,” মন্তব্য করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশে আবাহনী, মোহামেডান ক্রীড়াচক্র ও শেখ জামাল ক্লাবসহ একাধিক দলে কোচ হিসেবেও কাজ করেছেন । কোচিংয়ের

সময়ও বাংলা ভাষাই ছিল তার প্রধান ভরসা। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়তে ভাষাগত সেতুবন্ধন তাকে আলাদা সুবিধা দিয়েছে বলে মনে করেন তিনি। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। বর্তমানে কলম্বোর একটি হাসপাতালে বাংলা জানা থাকায় বাংলাদেশি রোগীদের সহায়তা করছেন তিনি। “বাংলাদেশের মানুষ এলে ভাষা নিয়ে সমস্যা হবে না—আমি আছি,” বলেন পাকির। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফুটবল নিয়েও আশাবাদী এই সাবেক ডিফেন্ডার। বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। হামজা চৌধুরীর পারফরম্যান্সের কথা তুলে ধরে বলেন, “এমন খেলোয়াড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তবে তৃণমূল শক্ত না হলে উন্নতি টেকসই হবে না।” বাংলাদেশের সাবেক গোলকিপার আমিনুল হকের ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায়ও খুশি পাকির। স্মৃতিচারণ করে জানান,

একসময় বিদেশে কোচিংয়ের সুযোগ থাকলেও বাংলাদেশের টানে ফিরে এসেছিলেন। তবে আলোচনার শেষে আবার ফিরে আসে আবাহনীর ট্রফির প্রসঙ্গ। “ওগুলো শুধু ধাতুর কাপ নয়” মন্তব্য করে পাকির আলী বলেন, “ওগুলোর সঙ্গে আমাদের রক্ত-ঘাম জড়িয়ে আছে। সেই স্মৃতি হারানোর কষ্ট সহজে ভোলা যায় না।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে