সাকিব অধ্যায় পেছনে ফেলে ক্রিকেটে মনোযোগ দিতে চান নতুন কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪
     ৪:০৩ অপরাহ্ণ

সাকিব অধ্যায় পেছনে ফেলে ক্রিকেটে মনোযোগ দিতে চান নতুন কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৪:০৩ 154 ভিউ
আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে বাংলাদেশ দলে ঘটে গেছে বহু নাটকীয়তা। বিদায় দেওয়া হয়েছে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে। নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্সকে। সাকিব আল হাসানকেও নিয়েও কম নাটকীয়তা হয়নি এ কদিনে। তাই ফিল সিমন্সের প্রথম সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিব প্রসঙ্গ। বিদায়ী টেস্টে কেন খেলতে পারলেন না সাকিব; সে সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে সদ্য নিয়োগ পাওয়া সিমন্সের কাছে। তিনি অবশ্য উত্তর দিয়েছেন বেশ দক্ষতার সঙ্গেই। জানিয়েছেন ক্রিকেটের বাইরের কোনো বিষয় নিয়ে ভাবতে চান না তিনি। মনোযোগটা দিতে চান ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারব।’ সাকিবের দেশে আগমন স্থগিত এবং হাথুরুর বরখাস্ত ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। এসব প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’ সাকিবের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘এটাও একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের

কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারব, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটি। ছেলেদের নজরেও আমি এটা রাখতে চাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা