সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে এই সিরিজের জন্য তার দেশে আসা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা আপাতত কেটে গেছে। তাই তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি পেসার খালেদ আহমেদের। এছাড়া টেস্ট দলের নিয়মিত মুখদের প্রায় সবাই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। এর মধ্যে রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়। সবমিলিয়ে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

তৈরি হয়েছিল। তবে সম্প্রতি সরকারের পক্ষ সাকিবের দেশে এসে খেলতে কোনো আইনি বাধা নেই বলে জানানো হয়েছে। এরপরই সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশগ্রহণ একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব। ঢাকায় নেমেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই সিরিজের দুটি টেস্ট-ই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস,

মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া