সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অর্থ-সম্পদ আরও ফুলেফেঁপে উঠেছে। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩৪ হাজার কোটি ডলারের বেশি, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকায় ছিলেন মাস্ক। ট্রাম্পকে জেতাতে তিনি নিজের পকেট থেকেই ব্যয় করেছেন প্রায় ২০ কোটি ডলার। জানা গেছে, গত ২০ দিনে মাস্কের সম্পত্তিতে আরও ৭০ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি। পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ এত ধনী হননি বলে দাবি

অর্থনীতিবিদদের একাংশের। মাস্কের কোম্পানি টেসলা এবং এক্স এআইয়ের দুরন্ত গতিতে পরে উঠছে। ২২ নভেম্বর তার সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যায়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জয়ই মাস্ককে এত সম্পদ এনে দিয়েছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে এক্সএআইয়ের বাজারমূল্য বেড়ে ৫০ বিলিয়নে পৌঁছেছে। এই কোম্পানিতে মাস্কের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস-এক্সও লাভজনক জায়গায় রয়েছে। তাতে মাস্কের শেয়ার ৪২ শতাংশ। এই কোম্পানির বাজারমূল্য ২১০ বিলিয়ন ডলার। আর টেসলায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে মাস্কের। পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় এই মুহূর্তে একেবারে শীর্ষে রয়েছেন মাস্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি এলিসন, তৃতীয় জেফ বেজোস, চতুর্থ মার্ক জাকারবার্গ আর পঞ্চম স্থানে রয়েছে

বার্নার্ড আর্নো অ্যান্ড ফ্যামিলি। তবে এখানে উল্লেখ্য, বিশ্বের সেরা ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারির সঙ্গে মাস্কের সম্পত্তির পার্থক্য প্রায় ৮০ বিলিয়ন ডলারের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া