সরকার নির্বাচন নিয়ে উদাসীন: মেজর হাফিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

সরকার নির্বাচন নিয়ে উদাসীন: মেজর হাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল নির্বাচন কমিশন গঠন করা। কিন্তু এখনো পর্যন্ত সেটি করা হয়নি। নির্বাচন নিয়ে তারা উদাসীন। মনে হয় যেন তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে. আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ : পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি, কিন্তু এ সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি। তাদের এক একজন চার-পাঁচটা মন্ত্রণালয়ে বসে আছে। কিন্তু সেখানে কোনো কাজ দেখছি না। স্বাস্থ্য উপদেষ্টা এখনো

পর্যন্ত কোনো হাসপাতালে যায়নি। অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না। এ সরকারের প্রথম কাজ ছিল যারা হতাহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্তই থাকবে। এই দুর্বল সরকার এটা কি ঠিক করতে পারবে? একটা শক্তিশালী সরকার যদি দেশে আসে; তাহলে এ সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে তারা সক্ষম হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের মদদে বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়েছে। নিরীহ ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়েছে এই দৃশ্য দেখলে বুক ফেটে যায়। কিন্তু তারপরেও কি আমরা শিক্ষা নিয়েছি! বিপ্লব হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, আমরা যারা ১৬ বছর সংগ্রাম করে এসেছি, আমাদের বারবার আহ্বান করা সত্ত্বেও

কোনো কিছু জানানো হচ্ছে না। যারা এই সরকারের দায়িত্বে আছেন, তারা খুবই জ্ঞানী-গুণী মানুষ। কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তাদের পক্ষে এ ধরনের একটা বিপ্লব বা অভ্যুত্থান-পরবর্তী সময়ের সরকার পরিচালনা করা খুবই কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে