সকালে যে তিন খাবার খেয়ে আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

সকালে যে তিন খাবার খেয়ে আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
সকালে অফিস যাওয়ার তাড়া। তাড়াহুড়া করে কিছু মুখে না দিয়েই বেরিয়ে পড়েন? অফিসে কাজে বসতে না বসতেই খিদে পেয়ে যায়। তখন হাবিজাবি যা পাওয়া যায়, তাই দিয়ে পেট ভরাতে হয়। কিন্তু এভাবে দিনের পর দিন চললে শরীর ভালো থাকবে কি? এভাবে দিন দিন আপনার শরীরে ভিন্ন রোগবালাই বাসা বাঁধে। এ অবস্থায় আপনার শরীর ঠিক ভালো যায় না। নিজেকে ঠিক রাখতে অফিস বেরোনোর আগে খাদ্যতালিকায় ভরসা রাখতে পারেন এমন কিছু খাবার, যা আপনার শরীর সুস্থ রাখবে। পুষ্টিবিদরা বলছেন, সকালের খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার পাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনের সঠিক পরিমাপ থাকা দরকার। তবে অফিস যাওয়ার সময় গুছিয়ে বসে খাওয়ার সময় না থাকলে বরং

চুমুক দিতে পারেন স্বাস্থ্যকর শরবৎ ও শেকে। এতে পেটও খালি থাকবে না, আবার ২ মিনিটে খেয়ে বেরিয়ে পড়তে পারবেন। পাশাপাশি শরীরে কিছুটা জলও যাবে। কলা কলায় রয়েছে ফাইবার, ভিটামিন সি ও প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। বাদামের মাখনে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। ছাতুর মধ্যে সহজপাচ্য ফাইবার থাকায় হজম সংক্রান্ত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। কলা, দুধ ও বাদামের মাখন একসঙ্গে মিক্সারে দিয়ে শেক বানিয়ে নেওয়া যায় ২ মিনিটে। আর তা খাওয়াও যায় ২ মিনিটেই। ছাতু ছাতুতে থাকে প্রোটিন। এতে পাতিলেবুর রস মিশিয়ে নিলে ভিটামিন সি যুক্ত হয়, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হাড় মজবুত করে তুলতেও ছাতুর শরবত

অত্যন্ত কার্যকরী। ছাতু এমনিতে ওজন কমানোর পক্ষে সহায়ক। ছাতুতে ফাইবার থাকায় হজম সংক্রান্ত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। অফিসে যাওয়ার আগে এক গ্লাস ছাতু-লেবুর শরবত খেয়ে নিলে প্রোটিন, ফাইবার, ভিটামিন পাবে শরীর। ছাতু পানি দিয়ে গুলে তাতে সামান্য বিট লবণ মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে একটু পাতিলেবুর রস মিশিয়ে দিলেও স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ বাড়বে। যদি ওজন ঝরাতে চান, তা হলে চিনি বাদ দিতে পারেন। সেই সংক্রান্ত সমস্যা না থাকলে সামান্য গুড় যোগ করে নিতে পারেন। প্রোটিন শেক স্ট্রবেরি, ব্লুবেরি ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। এতে থাকে নানা রকম খনিজও। ফল, প্রোটিন গুঁড়ো ও দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন প্রোটিন শেক। অফিসে যাওয়ার আগে প্রোটিন শেক

খেলে শরীরে প্রোটিন, ভিটামিন, খনিজ সবই যাবে। এতে প্রচুর ক্যালোরি থাকে। ফলে কয়েক ঘণ্টা কিছু না খেলেও চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার জোকোভিচ ‘সবাই চিন্তিত’, লর্ডসে লজ্জার হারের পর বললেন পাকিস্তানের আব্বাস দিল্লিতে এফসিসি সেমিনার বাতিল নিয়ে দেশের গণমাধ্যমে অপপ্রচার: আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের! ২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান