শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ৭ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ৭ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকে সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। রোববার (০৬ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কাছে রিমান্ড আবেদন বাতিল পূর্বক জামিন প্রার্থনা করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে ও মামলার গুনাগুণ বিবেচনা করে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় আবুল

কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। ১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন আবুল কালাম আজাদ। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেব নিয়োগ পান। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্য সচিব হিসেবে পদোন্নতি পান। শেখ হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তা একইসাথে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কও ছিলেন। প্রসঙ্গত, গতবছরের ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে

আহত হন এবং শামীম নামক এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির সেই মামলার এজহার নামীয় আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া