শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: মিষ্টি বিতরণ নিয়ে বরিশালে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: মিষ্টি বিতরণ নিয়ে বরিশালে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ |
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদলের একপক্ষ মিষ্টি বিতরণ করতে গেলে অন্যপক্ষকে আমন্ত্রণ না দেওয়ায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৮ জন। ১৭ নভেম্বর, সোমবার সন্ধ্যায় আগরপুর এনআরবিসি ব্যাংকের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়। নিহত রবিউল ইসলাম (২৪) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি। আহতরা হলেন- ছাত্রদল নেতা পলাশ, রাসেল সাব্বির, হাসান, আশরাফুল, শান্তি, এমদাদুল, রিওয়ান ও সাকিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদলের একপক্ষ মিষ্টি বিতরণ করতে গেলে অন্যপক্ষকে আমন্ত্রণ না দেওয়ায়

তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। গুরুতর অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । আহত শান্ত জানান, শেখ হাসিনার ফাঁসির রায়ের পর আমরা আগরপুরের বাজার থেকে মিষ্টি বিতরণ শুরু করি। মিষ্টি বিতরণ করে বের হওয়ার পর এনআরবিসি ব্যাংকের সামনে পৌঁছালে ছাত্রদলের কর্মী পলাশ এসে তাদের কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা জানতে চান। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জানতে চাইলে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প