শুধু অভিনয় নিয়েই থাকতে চাই: মিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শুধু অভিনয় নিয়েই থাকতে চাই: মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বিদ্যা সিনহা মিম। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি বানভাসি এলাকায় ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ত্রাণ দিয়ে মানবিক এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমা। আর অপেক্ষায় আছেন নতুন কাজে ফেরার। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা হয় মিমের সঙ্গে। সম্প্রতি ত্রাণ দিতে চাঁদপুরে গিয়েছিলেন। সেখানের অবস্থা কেমন দেখলেন? আমি ‘রিমার্ক হারল্যান’-এর অরিক্স নামের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এ প্রতিষ্ঠানের হয়েই ত্রাণ দিতে গিয়েছিলাম। ত্রাণ নিয়ে যখন ভোরের দিকে চাঁদপুরের উদ্দেশে রওনা হই, তখনও ভাবনায় ছিল না সেখানকার মানুষ এতটা কষ্টে আছে। ভালো পরিবারও বন্যায় নিঃস্ব হয়ে গেছে। ঠিকমতো খাবারটাও খেতে পারছে না। এসব চিত্র দেখার পর তাদের

পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হয়েছে। আগামীতে দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর তীব্র প্রেরণা পেয়েছি এখান থেকে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আগামীতে ব্যক্তিগত উদ্যোগে কিছু করার পরিকল্পনা আছে কি? সেটা এখনও আছে। আমি সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করি। তবে এটা ফলাও করে প্রচারের কিছু নেই। তবে আগামীতে আরও বড় আকারে কিছু করার পরিকল্পনা আছে। চাঁদপুরে ত্রাণ দিতে গিয়ে এ পরিকল্পনা জোরালো হয়েছে। দেশে বড় একটা গণঅভ্যুত্থান ঘটে গেল। এর আগে ছাত্র আন্দোলনের সময়ে শোবিজের অনেক শিল্পীর কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন, তারকা কিংবা বিজনেসম্যান বা চাকরি যেই হই না কেন। সব মানুষের আলাদা আলাদা রাজনৈতিক

বিশ্বাস থাকবেই। তবে সেই বিশ্বাস যেন পাশের মানুষটি বা রাষ্ট্রের ক্ষতি ডেকে না আনে। আমরা যারা অভিনয়শিল্পী, আমাদের কিন্তু সব দলের, সব বিশ্বাসের মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে হয়। তাই শিল্পীদের সব ক্ষেত্রেই ভেবেচিন্তে পা ফেলতে হয়। যারা সমালোচিত হচ্ছেন, তারা তাদের কর্মকাণ্ডের জন্যই হচ্ছেন। এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আমি শুধু অভিনয় নিয়েই থাকতে চাই। অভিনয়টা করে যেতে চাই আমৃত্যু। ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন, সেই সিনেমার খবর কী? ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি এটি। ছবিটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। পান্না কায়সার একজন লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা

কায়সারের সঙ্গে বিয়ে হয় তাঁর। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে যায়। এর পর আর তিনি ফিরে আসেননি। তাদের জীবনী নিয়েই ছবিটির গল্প। শুটিং শেষ হয়েছে। তবে কবে মুক্তি পাবে, সেটা আমি বলতে পারব না। নতুন কাজের খবর? গণঅভ্যুত্থানের পর তো নতুন করে কাজে তেমন কেউ ফিরতে পারছেন না। সব কিছুই নতুন করে শুরু হচ্ছে। নতুন কাজ নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। দ্রুতই সেগুলো নিয়ে শুটিংয়ে ফিরতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ