শুক্রবার শুরু হচ্ছে ৩৮তম ফোবানা সম্মেলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

শুক্রবার শুরু হচ্ছে ৩৮তম ফোবানা সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এ সম্মেলনের আয়োজন করবে। এবারের সম্মেলনে আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীসহ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরা হবে। এছাড়াও আমেরিকান মূলধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশি-আমেরিকানদের সেতুবন্ধন জোরদার করা প্রত্যয়ে শুরু হচ্ছে এবারের সম্মেলন। ফোবানা সম্মেলনের এবারের থিম হবে ‘চেতনায় বাংলাদেশ’। সম্মেলনের চেয়ারম্যান অ্যার্টনি আলমগীর বলেছেন, এবারের অনুষ্ঠানের বিষেষেত্ব হচ্ছে- স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে ফোবানার মাধ্যমেও তুলে ধরার চেষ্টা করা

এবং সে লক্ষ্যে আমরা পুরো আমেরিকার তরুণ প্রজন্মকে একত্রিত করার জন্য ইয়ুথ ফোরাম করেছি। এই ফোরামের ব্যাপক পরিকল্পনায় রয়েছে আমেরিকার তরুণদের একত্রিত করে মূলধারার রাজনীতিবিদদের সঙ্গে পরচিতি করে তোলা। যাতে তারাও মূল ধারার রাজনীতির প্রতি আগ্রহী হন। ফোবানার নেতারা জানান, সম্মেলনের বিভিন্ন পর্বে প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের বিষয় থাকছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহে অবদান রক্ষাকারী জর্জ হেরিসন, জোয়ান বায়েজ এবং ভারতের রবি শংকর ও লতা মঙ্গেশকরের স্মরণে শ্রদ্ধা, বাংলাদেশের কিংবদন্তি কন্ঠশিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সেমিনার আয়োজনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা করা হবে। বইমেলা, ফোবানা শটফিল্ম, শো, কাব্যে জলসা, ইয়ুথ ট্যালেন্টদের স্বীকৃতি

ও বৃত্তি প্রদান, ফ্যাশন শোর আয়োজন করা হবে। শিশুদের জন্য বিজ্ঞানমেলা ও নৃত্য প্রতিযোগিতাসহ থাকবে নানা আয়োজন। সম্মেলন সফল করতে ওয়াশিংটন মেট্রো ডিসি এলাকার সব প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নেতারা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রায় ৮০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া