শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তারা বদলি ও পদায়নের জন্য পিডিএস হালনাগাদপূর্বক (http://pds.sib.gov.bd) এ লিংকে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জুলাই একটি নীতিমালা কার্যকর হয়। এ নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক

স্তরে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি এবং পদায়নের আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য নির্দেশনাগুলো হলো—বদলি নীতিমালা অনুযায়ী, ৯ অঞ্চলে কর্মরত উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদগুলো বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। এছাড়া সারা দেশের বাকি পদ (সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপন করা আবেদন বিবেচনা করা হবে না। একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ থেকে মঞ্জুরকৃত আবেদনগুলোর প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে

যথাযথ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। এছাড়া, আত্মীকৃত শিক্ষক-কর্মকর্তাগণ বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না। কোনো শিক্ষক-কর্মকর্তার শিক্ষানবিশকাল শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। পিডিএস অসম্পূর্ণ বা হালনাগাদ না করলে শিক্ষক-কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা