লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ ট্রান্সফর্মার চোর চক্র। অন্ধকার নামলেই বৈদ্যুতিক খুঁটি থেকে গায়েব হয়ে যাচ্ছে দামী এই সরঞ্জাম। গত তিন মাসে উপজেলাটিতে অন্তত ২৮টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে, যার মধ্যে গত দেড় মাসেই চুরি হয়েছে ২৫টি। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, খোয়া যাওয়া ২৮টি ট্রান্সফর্মারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। হঠাৎ একের পর এক ট্রান্সফর্মার চুরির কারণে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে নিয়মের ঘেরাটোপে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাধারণ গ্রাহকরা। স্থানীয় বাসিন্দারা জানান, নির্জন সড়ক কিংবা ফসলি জমির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলোকে টার্গেট করে চুরি করছে

চোর চক্র। দিন বা রাত—কোনো সময়ই নিরাপদ নয়। ঘন ঘন লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ না থাকার সুযোগ কাজে লাগিয়ে খুটি থেকে অনায়াসে ট্রান্সফর্মার নামিয়ে নিয়ে যাচ্ছে চোরেরা। পড়ুন: বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় ট্রান্সফর্মার চুরি হলে পুনরায় নতুন ট্রান্সফর্মার সংযোগের জন্য অর্ধেক মূল্য বহন করতে হয় সংশ্লিষ্ট গ্রাহকদের। আর দ্বিতীয়বার একই স্থানে চুরি হলে পুরো টাকাই গ্রাহককে গুনতে হয়। এমনিতেই লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, তার ওপর নতুন ট্রান্সফর্মার বসাতে হাজার হাজার টাকা জরিমানাস্বরূপ চাদা বা অর্থ পরিশোধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা। স্থানীয় একাধিক শিক্ষার্থী ও ভুক্তভোগীরা জানান,

ট্রান্সফর্মার চুরির পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং বাধ্য হয়ে টাকা তুলে নতুন ট্রান্সফর্মার এনে বিদ্যুৎ সংযোগ চালু করতে হচ্ছে। ট্রান্সফর্মার চুরির বিষয়ে মতলব উত্তর থানায় ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। চোর চক্রটিকে শনাক্ত করতে পুলিশ টহল জোরদার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মতলব (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, বিট অফিসারের মাধ্যমে এলাকাভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এসব চুরি করা যন্ত্রাংশ কোথায় বিক্রি হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহিদুজ্জামানও জানান, পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। চোর চক্র অচিরেই ধরা পড়বে বলে আশাবাদী

তিনি। ইতিমধ্যে কয়েকটি চুরির ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছ। দ্রুত পুরো চক্রকে আইনের আওতায় এনে এই দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড