লেবানন সীমান্তে লড়াইয়ে ২ ইসরাইলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

লেবানন সীমান্তে লড়াইয়ে ২ ইসরাইলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
লেবানন সীমান্তে মর্টার হামলায় দুই ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। সোমবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে, যেখানে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ দ্রুত বিস্তৃত হচ্ছে। নিহত সেনারা হলেন- মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) ইতায় আজুলাই (২৫) এবং ওয়ারেন্ট অফিসার (রিজার্ভ) আবিভ মাগেন (৪৩)। আজুলাই পশ্চিম তীরের ওরানিত সীমান্ত বসতির বাসিন্দা। আর মাগেন হেরুতের বাসিন্দা। রোববার সন্ধ্যায় লেবানন সীমান্তের কাছে মর্টার আঘাতে তারা নিহত হন। আইডিএফ জানিয়েছে, আজুলাই ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত মাগেনের মৃত্যু হয় সোমবার সকালে হাসপাতালে। তারা দুজনই আইডিএফ-এর এলিট

ফোর্স ৫৫১৫ কমব্যাট মোবিলিটি ইউনিটের সদস্য ছিলেন। তাদের সঙ্গে থাকা তৃতীয় এক সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে নিহত এই দুই সেনা নিয়ে লেবাননে স্থল অভিযানের সময় থেকে এ পর্যন্ত ১১ জন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত সপ্তাহেই লেবানন আক্রমণের পর হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৯ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৭২৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। যার মধ্যে গাজায় স্থল অভিযানের সময় নিহত হয়েছেন ৩৪৭ জন। ইসরাইল গত ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে। যার লক্ষ্য হলো সীমান্তবর্তী অঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা। মূলত ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষিতভাবে ঘরে ফিরতে সহায়তা করতে এই

অভিযান চালানো হচ্ছে, বিশেষত লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে। এরই জেরে রোরবার রাতে ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে তৃতীয় ডিভিশন পাঠায়, ইতোমধ্যেই যেখানে দুটি ডিভিশন যুদ্ধরত রয়েছে। এই পদক্ষেপে সেখানে হাজার হাজার নতুন সৈন্য যুক্ত হয়েছে। বর্তমানে লেবাননে প্রায় ১০,০০০ ইসরাইলি সেনা মোতায়েন রয়েছে।সূত্র: মিডল ইস্ট আই ও টাইমস ওব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত ‘১৭ বছরে একটি গ্যাসকূপও খনন হয়নি’—তারেক রহমানের দাবিকে ‘অপপ্রচার’ বলছে ফ্যাক্ট ডিটেক্টর রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি ১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা ৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ