লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননে চলছে ইসরাইলের অবিরত বিমান হামলা। এর মধ্যেই দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরাইল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। তবে স্থল অভিযান কখন চালানো হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্স’র। হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের শত্রুতা বেশ পুরোনো। ২০০৬ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরাইলও। তবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা

শুরু করে ইসরাইল। ইসরাইলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরাইলি বাহিনীর বিপুল সেনা, ট্যাংক ও কামান মোতায়েন করতে দেখা গেছে। শনিবার লেবাননে স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরাইলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনও বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আলোচনা করছেন বলে জানিয়েছে তার কার্যালয়। এর আগে, বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরাইলি সেনাপ্রধান হেরজি হ্যালেভিও। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এসব হামলায় নতুন

করে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাউককে হত্যার দাবি করেছে ইসরাইল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরাইল। এতে সংগঠনটির প্রধান সাইয়্যেদ হাসান নাসারুল্লাহ নিহত হলে সবচেয়ে বড় ধাক্কা খায় হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরাইলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ছয় হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া