লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হঠল ইসরায়েলি বাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হঠল ইসরায়েলি বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সেনারা শুক্রবার বিকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ওদেইসাহ শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহর সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ওপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফলে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি

নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগে বুধবার (০২ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে। ট্যাংকগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। ইরান-সমর্থিত এ গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেটসহ তিনটি মারাকোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাংক মারুন আল-রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকেই ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়ে আসছে। এরও আগে লেবাননের সীমান্তবর্তী ওদাইসাহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম। এতে ইসরায়েলের দুই সেনা নিহত এবং ১৮ জন আহত হন। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (০১ অক্টোবর) ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের

জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ, যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া