রাজধানীর ব্যস্ত সড়কে ৮ ঘণ্টা অবরোধ, দুর্ভোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৪

আরও খবর

দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট

সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ

আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি

রাজধানীর ব্যস্ত সড়কে ৮ ঘণ্টা অবরোধ, দুর্ভোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৪ |
ছয় দফা দাবিতে টানা ৮ ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ সাতরাস্তা সড়ক অবরোধ করে রাখেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার তাদের আকস্মিক এ অবরোধে স্থবির হয়ে পড়ে তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকা। রাজধানীজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রোগী ও বিদেশগামী যাত্রীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তারা এ সময় সাতরাস্তার মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান

নেন। মগবাজার থেকে মহাখালী ফ্লাইওভার ও নিচের সড়ক এবং এফডিসি থেকে হাতিরঝিলের মুখ ব্যারিকেড দিয়ে বন্ধ করে তারা অবস্থান নেন। এতে চতুর্দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার আগ পর্যন্ত কোনো জরুরি সেবার গাড়িসহ অ্যাম্বুলেন্সও চলাচল করতে দেননি অবরোধকারীরা। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। অনেকে জরুরি কাজ থাকায় হেঁটে গন্তব্যে রওনা দেন। রাজধানীর গুরুত্বপূর্ণ মগবাজার-মহাখালী সড়ক বন্ধ থাকায় পুরো নগরীতে যানজট ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরের পল্টন, শান্তিনগর, হাতিরঝিল, কাকরাইল, মিন্টো রোড, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বিজয় সরণিসহ আশপাশের এলাকায় অসহনীয় যানজট চোখে পড়ে। বেলা সাড়ে ৩টার দিকে সাতরাস্তা

মোড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের অনুরোধ করছেন এফডিসি সড়কে আটকা পড়া তাদের বহনকারী বাসটি ছেড়ে দিতে। এর আগে আন্দোলনকারীদের অনুরোধ করলেও তারা ছাড়েনি। পরে সেনাসদস্যদের অনুরোধে একপর্যায়ে বাসটি ছেড়ে দেন অবরোধকারীরা। সকাল থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে তাদের নিরাপত্তায় সক্রিয় দেখা যায় পুলিশ সদস্যদের। পরে বেলা সাড়ে ৩টায়ও রাস্তা না ছাড়লে সেনাসদস্যরা সাতরাস্তায় অবস্থান নেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর অনুরোধে বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের এক লেন খুলে দেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল কিছুটা শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা