রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

আরও খবর

জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) অভিযান চালিয়ে ৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর মধ্যে ৮ কেজি ওজনের হেরোইনের মূল্য ৮ কোটি টাকা ও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের দাম ৩৫ লাখ। সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মদাক পরিবহণ করা বাসটিও। চট্টগ্রামে নিকট অতীতে হেরোইনের এত বাড় চালান আর উদ্ধার হয়নি। এ বিষয়ে সিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ২টায় ব্রিফিং করে অভিযানের বিস্তারিত বর্ণনা দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ

ফয়সাল আহম্মেদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেফতার তিনজন হচ্ছেন- আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মোহাম্মদ রাসেল (৪৯)। জব্দ মাদকের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, হানিফ পরিবহণের একটি বাসে করে কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রাম আসছে- এমন গোপন খবর ছিল পুলিশের কাছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয়। গভীর রাত ৩টার দিকে সন্দেহজনক বাসটি ক্রসিং অতিক্রমকালে পুলিশ সিগন্যাল দেয়। এতেও বাসটি না থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের অভিযান টিম বাসটিকে কিছু দূর ধাওয়া করে থামাতে বাধ্য করে। পরে ওই বাসের

পেছনে লোহার তৈরি একটি গোপন বক্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এতে ৮টি প্যাকেটে এক কেজি করে ৮ কেজি হেরোইন, যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫ টাকা এবং ৭০টি প্যাকেটে নীল রঙের ভেতরে লুকানো ২০০ পিস করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, আটক তিনজন হানিফ পরিবহণের চালক সুপারভাইজার ও হেলপার। এ তিনজন যাত্রী পরিবহণের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। তারা হেরোইন ও ইয়াবাগুলো কক্সবাজার থেকে কিনে ঢাকায় দুই ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশে নিচ্ছিল। কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে

মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের