রসিদ দিলেও হিসাবে টাকা জমা দিতেন না ব্যাংক ক্যাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

রসিদ দিলেও হিসাবে টাকা জমা দিতেন না ব্যাংক ক্যাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
পাবনার সুজানগরে অগ্রণী ব্যাংক নাজিরগঞ্জ শাখায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের ক্যাশ কর্মকর্তাকে জোনাল কার্যালয়ে ক্লোজ এবং ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে অন্য শাখায় বদলি করা হয়েছে। অগ্রণী ব্যাংক পাবনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক এইচএম জগলুল পাশা বলেছেন, প্রাথমিক তদন্তে জালিয়াতির ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে জানা গেছে, অগ্রণী ব্যাংক নাজিরগঞ্জ শাখার কর্মকর্তা (ক্যাশ) কুদরত উল­াহ পলাশ ৩ বছর আগে ওই শাখায় যোগদান করেন। তিনি একই উপজেলার ভায়না ইউনিয়নের চরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। পলাশ স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে

গ্রাহকদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর সুযোগে তিনি গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত প্রতারণার মাধ্যমে অর্ধশতাধিক গ্রাহকের জমা দেওয়া প্রায় কোটি টাকা আÍসাৎ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাহকরা বিভিন্ন সময় ব্যাংকে টাকা জমা দিলেও ব্যাংক কর্মকর্তা (ক্যাশ) পলাশ উক্ত টাকা জমা রেজিস্ট্রার এবং হিসাব নম্বরে পোস্টিং না দিয়ে আÍসাৎ করেন। কিন্তু গ্রাহকদের বিশ্বাস রক্ষার জন্য স্বাক্ষর ও সিলমোহর দিয়ে তাদের জমা ভাউচার দিয়ে দিতেন। ফলে গ্রাহকদের পক্ষে টাকা আÍসাতের বিষয়টি আঁচ করা সম্ভব হয়নি। চলতি মাসের প্রথম দিকে সুজানগর উপজেলার নুরুদ্দিনপুর গ্রামের একজন গ্রাহক ও মেধা ট্রেডার্সের কর্ণধার উজ্জ্বল মৃধা ব্যাংকের ক্যাশ কাউন্টারে গিয়ে পলাশের কাছে ৯

লাখ ৬৪ হাজার টাকা জমা দেন। পলাশ যথানিয়মে তাকে জমা ভাউচারও দেন। কয়েকদিন পর ওই গ্রাহক কিছু টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে চেক জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা জানান, ব্যাংকে তার কোনো টাকা জমা নেই। পরে ব্যাংকে গিয়ে জমা ভাউচার দেখালে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। এরপর টাকা জমা দেওয়ার ভাউচার নিয়ে হাজির হতে থাকেন অর্ধশতাধিক গ্রাহক। প্রাথমিকভাবে ৬০ জন গ্রাহকের প্রায় কোটি টাকা আÍসাৎ করার ঘটনা ধরা পড়ে। গ্রাহকরা জানান, এ সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে ভুক্তভোগী গ্রাহকদের চাপে বৃহস্পতিবার পর্যন্ত গ্রাহকদের ৭৪ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। ম্যানেজার কামরুজ্জামান কামরুল দাবি করেন, ক্যাশ কর্মকর্তা পলাশ একাই এ ঘটনার জন্য

দায়ী। তবে গ্রাহকরা অভিযোগ করেন, এই দুর্নীতি ও প্রতারণার সঙ্গে ব্যাংক কর্মকর্তা ও ক্যাশ কর্মকর্তা দুজনই দায়ী। অগ্রণী ব্যাংক পাবনা অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক এমএইচ জগলুল পাশা ঘটনার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বলেন, ব্যাংক কর্মকর্তা কুদরত উল­াহ পলাশের কাছ থেকে এখন পর্যন্ত ৭৪ লাখ টাকা ভুক্তভোগী গ্রাহকদের ফেরত দেওয়া হয়েছে। ক্যাশ কর্মকর্তা পলাশকে বৃহস্পতিবার জোনাল কার্যালয়ে ক্লোজ করা হয়েছে। এর আগে ম্যানেজার কামরুজ্জামান কামরুলকে প্রত্যাহার করে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখায় এবং অপর একজন কর্মকর্তা আরমান হোসেনকে চাটমোহর উপজেলার ছাইকোলা শাখায় বদলি করা হয়েছে। তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার