যে কারণে গাজা গণহত্যার দায় আমেরিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

যে কারণে গাজা গণহত্যার দায় আমেরিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। ইসরাইল সেনাদের বর্বরতা থেকে বাঁচতে পারছে না শিশু, নারী ও বৃদ্ধরাও। একের পর এক আক্রমণে বিশালসব দালান ধসিয়ে দিচ্ছে ইসরাইল সেনারা। গাজায় ফিলিস্তিনিদের কান্নার শব্দে বাতাস ভারি হয়ে উঠলেও সেই কান্না নাড়া দিচ্ছে না পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। উল্টো, নির্মম বর্বরতায় ইসরাইলকে সমর্থন দিয়ে গাজায় গণহত্যায় মদদ দিয়ে যাচ্ছে দেশটি। তাই গাজায় সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এর দায় আমেরিকারই। গাজায় গণহত্যার দায় কেন আমেরিকার নয়, বরং সেই প্রশ্ন তুলতে পারেন আপনি। কিভাবে? চলুন সেই হিসেব মেলায়- মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত। বিশ্বের যে জায়গাতেই যুদ্ধ সেখানেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে

যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেবে এটা ধরে নিয়েই যেন সব সময় প্রস্তুত যুক্তরাষ্ট্র। যা দেশটির প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালেও দেখা যায়। কেননা, মার্কিন প্রতিরক্ষা বাজেট বলছে, বিশ্বের প্রায় ১০টি দেশের বাজেট এক করলে যেই অংক দাঁড়াবে তার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ঢের বেশি। অর্থাৎ স্বাভাবিকভাবেই একটি আন্তর্জাতিক আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের। তাছাড়া ৯/১১ পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছিল যুক্তরাষ্ট্র। যে জন্য তারা আফগানিস্তানে লম্বা সময় সামরিক শাসন চালিয়েছে। বর্তমানে গাজায় ইসরাইলের যুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছে। সেখানে তাদের সিদ্ধান্তেই গণহত্যা চালানো হচ্ছে। কেননা, এ যুদ্ধে অর্থায়ন ও অস্ত্রের যোগান দিচ্ছে আমেরিকা। তবে গাজা যুদ্ধের পেছনে অবশ্যই, ধর্মীয় প্রভাব রয়েছে- কেননা, মুসলমানরা স্বাভাবিকভাবেই

প্যালেস্টাইনকে পবিত্র ভূমি হিসাবে শ্রদ্ধা করে, একইভাবে ইহুদি এবং খ্রিস্টানরা এটিকে নিজেদের পবিত্র ভূমি হিসেবে মনে করে এর দখল নিতে চায়। তাছাড়া এ যুদ্ধের পেছনে ঐতিহাসিক প্রভাবও রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বের সাত দশকেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি নির্মাণের করতে চায় তারা। তবে মার্কিনিদেরও দায় কম নয়। কেননা, এবারই প্রথম নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষকে হত্যায় জড়িত। আফগানিস্তানে এবং পরবর্তীতে ইরাকে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র কত গণহত্যার প্রক্সি দিয়েছে তার হিসেবে বলা কঠিন। তাই গাজা যুদ্ধে দায় এড়ানোর সুযোগ নেই মর্কিনিদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া