‘যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

‘যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি কোনো সংঘাত বাধে, তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে’। বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের’র। প্রতিবেদন অনুযায়ী, আজিজ নাসিরজাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেন, ‘আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি—আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে’। তিনি আরও বলেন, ‘সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব

দেশে অবস্থিত, সে দেশগুলোর কথা বিবেচনা না করেই’। অন্য এক প্রসঙ্গে ইরানী প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার ওয়ারহেড ছিল দুই টনের। নাসিরজাদে বলেন, ‘এ সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগতি’। তিনি যোগ করেন, ‘আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত’। বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামগ্রিক সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিরই অংশ। যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ