মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬

মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ |
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪২) নামে এক দর্জিকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ ১০ই জুলাই, শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফার অদূরে একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম একই এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে। আজিম উগ্রবাদী হেফাজতে ইসলামের বিরুদ্ধে সবসময় সোচ্চার একজন আওয়ামী লীগ কর্মী বলে জানান স্থানীয়রা। এর জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তাদের। নুরুল আজিমের দুই স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। তার এক স্ত্রী নিজ বাড়িতে থাকলেও অন্য স্ত্রী বাবার বাড়িতে থাকেন। আজিম আগে হাটহাজারী উপজেলা সদরে টেইলার্সের দোকান পরিচালনা করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবেও কাজ করেছেন। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে মোনা আক্তার জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি বিলে তার বাবা মাছ ধরার জাল পেতেছিলেন। সকাল ৮টার দিকে ওই জালে আটকে থাকা মাছ ধরতে তিনি বিলে যান। মাছ রাখার পাত্র নিয়ে তিনিও বাবার সঙ্গে সেখানে যান। মোনা জানান, এ সময় স্থানীয় দিদার ও আক্কেল নামে দুই ব্যক্তি সেখানে এসে তার বাবাকে গায়ে পড়ে অহেতুক গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আক্কেল তার বাবাকে লক্ষ্য করে গুলি করেন। আহতাবস্থায় তার বাবা দৌড়ে পাশের একটি বাড়ির পেছনে চলে গেলে দিদার ধারালো অস্ত্র হাত তাকে ধাওয়া করে পায়ে ও মাথায় উপুর্যপরি কুপিয়ে

হত্যা করেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কারা এবং কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের আটকে অভিযান চলমান রয়েছে। স্থানীয়দের একটি পক্ষ এ ঘটনার পেছনে পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কথা বলা হলেও অনুসন্ধানে মেলে ভিন্ন তথ্য। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করলে উগ্রবাদী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সারাদেশে তাণ্ডব চালায়। সরকারি-বেসিরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি

হয়। সেসময় নাশকতার সাথে যুক্ত হেফাজতে ইসলামের উগ্রবাদী কর্মীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছেন তিনি, যার প্রেক্ষিতে অনেক উগ্রবাদী ধরা পড়ে। সেই ঘটনার পর থেকে উগ্রবাদীরা তাকে হত্যার জন্য অসংখ্যবার হুমকি-ধমকি দেয়। সুযোগের অপেক্ষায় ছিল বলে স্বজনরা জানান। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উগ্রবাদীরা তার দোকান ভেঙে দেয়। এরপর থেকে তিনি বাড়িতে বসেই দর্জির কাজ করতেন। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে প্রকৃত দোষীদের যেন বিচার আওতায় নিয়ে আসা হয়। হাটহাজারী সার্কেলের সহকারী (অতিরিক্ত) পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রথমে গুলি করে পরে কুপিয়ে নুরুল আজিম নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে