মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪

মিশা সওদাগরের বোনের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বোন মনিরা মাসুদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ব্যবহৃত ৬০ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গত ৬ নভেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরই মধ্যে নিউ মার্কেট থানায় মামলা করেছেন ভুক্তভোগী। ইতিমধ্যে চুরির ঘটনায় বাড়ির মালিক মো. অপুকে গ্রেপ্তার করেছেন নিউ মার্কেট থানা পুলিশ। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরব আলী বলেন, ‘মামলার তদন্তে গিয়ে আমার স্বর্ণের ব্যাগ উদ্ধার করেছি। এছাড়া সন্দেহভাজন হিসেবে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তবে ফলপ্রসূ তথ্য পাইনি। স্বর্ণগুলো উদ্ধার ও প্রকৃত আসামি ধরতে আমরা কাজ করছি।’ এদিকে বোনের বাসা থেকে স্বর্ণ

চুরি বিষয়ে মিশা সওদাগর বলেন, ‘মনিরা আমার এক আত্মীয়। তার বাসা থেকে গত ৬ নভেম্বর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আমার বোন থানায় অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে প্রকৃতি অপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা। আমার বোন অনেক কষ্ট করে এই স্বর্ণগুলো করেছেন।’ অশ্রুসিক্ত কণ্ঠে মনিরা মাসুদ বলেন, ‘আমার স্বর্ণগুলো যে প্যাকেটে রাখা ছিল তারই একটি কাগজ বাড়ির মালিকের বাসায় পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়িওয়ালা ও স্ত্রীর সঙ্গে কথা বললে গড়মিল পাই। আমাদের তিনজনের একটি কথোপকথন রেকর্ড করেছি, যা থানায় জমা দিয়েছি। ঘটনার পর তারা একবার খোঁজও নেয়নি। আরেকটি কথা বলতে চাই মালিকের দেওয়া তালা

আমরা ব্যবহার করতাম। কোথাও গেলে তাকে চাবি দিয়ে যেত হতো। কাগজের সূত্র ধরে বাড়ির মালিক আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন। প্রবাস করে অনেক কষ্টে স্বর্ণগুলো করেছি। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি প্রশাসনের কাছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে