মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন ধরে সিনেমার ক্যামেরার সামনে নেই। তাই তার নতুন কোনো কাজ বা সিনেমার খবর না থাকায় ভক্তদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি হয়তো খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন। তবে এই বিষয়ে জন্মদিনে নিজেই মুখ খুললেন মিম। ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছেন তিনি। এদিন জন্মদিন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিম। অভিনেত্রী জানান, আর আগের মতো বড় কোনো আয়োজন করেন না। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন উদযাপন করলেও এখন পরিবারের সদস্য, স্বামী, মা এবং কাছের বন্ধুদের

সঙ্গে ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপন করেন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে নতুন অতিথি আসার কথা। এরপরই মিম বলেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। এরপর একাধারে কাজ করে চলেছেন এই অভিনেত্রী।

জায়গা করে নিয়েছেন ভক্তমনে। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ