মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার জালান কাপার বাতু ৫-এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) ভোরে পথ চলার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে ওই যুবক পাশের একটি গভীর ড্রেনে ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ভোরে বন্দর ক্লাং অভিমুখে যাওয়ার সময় একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই পথচারী বাংলাদেশিকে সরাসরি চাপা দেয়। এতে ওই ব্যক্তির পেটে মারাত্মক আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘাতক গাড়িটি দুর্ঘটনার পর না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায় বলে জানা

গেছে। উত্তর ক্লাং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস. বিজয়া রাও এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ বর্তমানে পলাতক চালক ও ঘাতক গাড়িটিকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জনসাধারণকে এই দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। এদিকে, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনাল ডিরেক্টর আহমেদ মুখলিস মোখতার জানান, ভোর ৩টা ২৩ মিনিটে তারা জরুরি ফোন পান এবং দ্রুত উত্তর ক্লাং ফায়ার স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠান। পুলিশ প্রধান বিজয়া রাও সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালানোর এবং ট্রাফিক আইন

মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?