মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল। অথচ অধিকাংশ মুসলিমই এই নামাজ সম্পর্কে একেবারে গাফেল। তাহিয়্যাহ অর্থ হচ্ছে- উপঢৌকন বা তোহফা। দুখুলু বা দাখিল অর্থ হচ্ছে- প্রবেশ করা। অর্থাৎ মসজিদে প্রবেশ করলেই মসজিদের আদব স্বরূপ ২ রাকআত নামাজ আদায় করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মসজিদ আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই সরাসরি বসা যাবে না। এটি বেআদবি। আর তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই উপঢৌকন স্বরূপ আল্লাহর নিকট ২ রাকআত নামাজ পেশ করতে হবে। জামাত শুরু হতে আরো ৪-৫ মিনিট বাকি থাকা সত্বেও আমরা অনেকেই মসজিদে ঢুকে জামাতের জন্য অপেক্ষা করি। অথচ তখন কমপক্ষে ২ রাকাত নামাজ খুব

সহজে পড়তে পারি। যার গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা তা করি না! আবার অনেক মসজিদে জামাতের শুরুর পূর্বে কোনো নামাজ না পড়ার জন্য লাল বাতি জ্বালানো হয়। যা মোটেও ঠিক নয়। তো এবার আসুন আমরা জেনে নিই, হাদিসের আলোকে মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে- আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহ.) .... আবূ কাতাদা সালামী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে ২ রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করে নে ‘। (বুখারি ইঃ ফাঃ ৪৩১) আবূ নু’মান (রহ.) ... জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, (কোনো এক) জুমার দিন নবী মোহাম্মাদ (সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম) লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমণ করল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি সালাত (নামায/নামাজ) আদায় করেছ? সে বলল, না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, উঠ সালাত আদায় করে নাও’। (বুখারি ইঃ ফাঃ ৮৮৩) আবূ কাতাদা ইবনু রিব’আ আনসারী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মোহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে ২ রাকাত সালাত (নামায/নামাজ) (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না’। (বুখারিঃ ইঃফাঃ ১০৯৪) আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানাব, কুতায়বা ইবনু সাঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহ.) ... আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে ২ রাকাত সালাত আদায় করবে’। (মুসলিমঃ ইঃফাঃ ১৫২৭) আবূ বকর ইবনু আবূ শায়বা (রহ.) ... আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে গেলাম তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) লোকদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞাসা করলেন, বসার আগে ২ রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখল? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন ২ রাকাত সালাত আদায়ের আগে বসবে ন ‘। (মুসলিমঃ

ইঃফাঃ ১৫২৭) ইয়া আল্লাহ! আমাদের সবাইকে বিশ্বনবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যেভাবে বলেছেন সেভাবে আমল করার তাওফিক দান করুন। আমিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?