ভোলায় জনতার ঢল যেন ভাসিয়ে দিয়েছে জানাজা ঘিরে সৃষ্টি হওয়া সব বাধা ও বিপক্তিকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

আরও খবর

ভোলায় জনতার ঢল যেন ভাসিয়ে দিয়েছে জানাজা ঘিরে সৃষ্টি হওয়া সব বাধা ও বিপক্তিকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
আজকের ঘটনা আবারও মনে করিয়ে দেয়,মৃত্যুর পরও একজন মানুষের রাজনৈতিক ও সামাজিক প্রভাব কতটা গভীর হতে পারে। মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা, স্মৃতি ও সংগ্রামের ইতিহাস থেকে যায়। সেই সংগ্রামী অধ্যায়েরই এক নাম তোফায়েল আহমেদ। বিদায়, শ্রদ্ধা ও ভালোবাসা। শোক প্রকাশ, জানাজায় অংশগ্রহণ এবং একজন মৃত ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানানো,এগুলো কি কখনো অপরাধ হতে পারে? আজও ভোলায় জানাজাকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরী করে ভোলা জেলা যুবদল। সকাল থেকেই মাঠে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে। তবে শেষ পর্যন্ত কোনো বাধা জনতার ঢলকে থামাতে পারেনি। মানুষের ব্যাপক উপস্থিতির কাছে সব চেষ্টা ম্লান হয়ে গেছে। আজকের লাখো মানুষের উপস্থিতি , এটাই

প্রমাণ করে যে ,বাংলাদেশের মানুষের এক বড় অংশ এখনো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ঐতিহাসিক আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতির সঙ্গে আবেগগতভাবে যুক্ত ।আপনাদের মনে করিয়ে দিতে চাই,আওয়ামী লীগের সময়েও বিএনপির নেতা সাদেক হোসেন খোকার জানাজা জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল, নগর ভবনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছিল এবং কেন্দ্রীয় শহীদ মিনারেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। রাজনীতিতে পালাবদল আসবে, মতভেদ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু মানবিকতা, সহনশীলতা ও সহমর্মিতা দীর্ঘস্থায়ী মূল্যবোধ। রাজনৈতিক বিরোধ থাকলেও মৃত্যু ও শোকের মুহূর্তে পারস্পরিক সম্মান বজায় রাখা একটি সভ্য সমাজের পরিচয়। হিংসা, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি কখনো স্থায়ী সমাধান এনে দেয় না; বরং তা সমাজে ক্ষোভ ও দূরত্ব আরও

বাড়িয়ে তোলে। সময় পরিবর্তনশীল—আজকের ঘটনা থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ,মনে রেখো, বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ