ভারতে অবৈধভাবে অবস্থান, ৮ বাংলাদেশি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

ভারতে অবৈধভাবে অবস্থান, ৮ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপি জেলা থেকে আট বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ওই বাংলাদেশিরা। শনিবার দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আধার কার্ড জালিয়াতি করে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কর্ণাটকের উদুপি জেলার মালপি পুলিশ। উদুপির পুলিশ সুপার ডা. অরুণ কে বলেছেন, ভুয়া পাসপোর্ট ব্যবহার করে এক বাংলাদেশি ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। কর্ণাটকের অভিবাসন কর্মকর্তারা মোহাম্মদ মানিক নামের ওই বাংলাদেশিকে গ্রেফতারের পর বাজপি পুলিশের

কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বাজপি পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালপি পুলিশ অপর সাত বাংলাদেশিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশের হাকিম আলী (২৪), সুজন শেখ ওরফে ফারুক (১৯), ইসমাইল শেখ (৩০), করিম শেখ (২২), সালাম শেখ (২৮), রাজিকুল শেখ (২০) ও মোহাম্মদ সজিব (২০)। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মালপি থানার পিএসআই প্রবীণ কুমার আর ভাদভদেশ্বরা বাসস্ট্যান্ডের কাছে টহলের সময় সাত ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। এ সময় তাদের কাছে লাগেজও ছিল। এ বাংলাদেশিদের ভুয়া আধার কার্ড তৈরি ও ভারতে অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগ রয়েছে আগরতলার

কাজল ও উসমান নামের অপর এক বাংলাদেশির বিরুদ্ধে। মালপি পুলিশের মতে, অভিযুক্তরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য ভুয়া আধার কার্ড তৈরি করেছিলেন। চাকরির সন্ধানে উদুপি তালুকের হুড গ্রামে বসবাস শুরু করেন তারা। এই বাংলাদেশিদের ভুয়া আধার কার্ড তৈরিতে কাজল সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, উসমানের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তাদের অবৈধ প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩) ও ৩৪০(২) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে উদুপি পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া