ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে আর্থিক প্রলোভন আইসিসির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে আর্থিক প্রলোভন আইসিসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতা খেলার মাঠে টেনে আনা ভারত কোনোমতেই পাকিস্তান সফর করতে রাজি নয়। এমতাবস্থায় তারা হাইব্রিড মডেল প্রস্তাব করেছে, যার অর্থ ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে খেলতে চায়। ভারতের এই দাবি যেন পাকিস্তান মেনে নেয়, সেজন্য দেনদরবার করছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই দাবি মেনে নিলে পাকিস্তান বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিতেও একপায়ে খাড়া সংস্থাটি। যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাবে না পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচটি তখন নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজিত হবে। যেহেতু পাকিস্তান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে

বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছে, তাই তাদের আশা ছিল ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে। তবে ভারত আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনোমতেই পাকিস্তানে যেতে রাজি নয়। এমন পরিস্থিতিতে কিছুটা বিপাকেই পড়েছে আইসিসি। কারণ ব্যবসায়িক কারণে ভারত এবং পাকিস্তান দুটি দেশই আইসিসির জন্য গুরুত্বপূর্ণ। এদের কোনো একটি দেশও যদি টুর্নামেন্টে অংশ না নেয়, তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। এই ইস্যুতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আইসিসির নির্বাহী সভা ডাকা হয়েছে। সভার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন হতে পারে। তথ্যসূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?