ভারতীয় বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর মিলল ৪ আরোহীর মরদেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ভারতীয় বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর মিলল ৪ আরোহীর মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
৫৬ বছর আগে শতাধিক আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজের চার আরোহীর মরদেহ পাওয়া গেছে। ভারতীয় বিমানবাহিনীর ওই বিমান এন-১২ উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হয়। এরপর রোটাং পাসের কাছে ভয়ানক বৈরী আবহাওয়ার মুখে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। এত বছর পর গেল রোববার ওই চার আরোহীর মরদেহ উদ্ধার করে ভারতের সেনাবাহিনী। এর আগে ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের চণ্ডীগড় থেকে ১০২ জন আরোহী নিয়ে ওই বিমান উড্ডয়ন করেছিল। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের দোগরা স্কাউট ইউনিটের নেতৃত্বে এই অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করছেন তিরাঙ্গা মাউন্টেন রেসকিউর প্রতিনিধিরা। ২০০৩ সালে

অটল বিহারি বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের পর্বতারোহীরা প্রথম বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান। পরে কয়েক ধাপে বেশ কিছু অভিযান পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী। এসব অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দেন দোগরা স্কাউটের সদস্যরা। সবশেষ ২০১৯ সালে ৫টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। রোববার চারটি মরদেহ উদ্ধার হওয়ায় সেই সংখ্যাটা ৯ এ গিয়ে দাঁড়াল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া