বিসিবি সভাপতি হিসেবে উচ্চারিত হচ্ছে আমিনুলের নাম, গঠনতন্ত্র কী বলছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

বিসিবি সভাপতি হিসেবে উচ্চারিত হচ্ছে আমিনুলের নাম, গঠনতন্ত্র কী বলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্ভাব্য সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। কিন্তু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার কোনো সুযোগই নেই। আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ডের সভাপতি হতে হলে আগে বিসিবির পরিচালক হতে হবে। পরিচালক হওয়ার পূর্ব শর্ত হলো, সংস্থার কাউন্সিলর তথা ভোটার হওয়া। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী এবং আইসিসির অধীনে চাকুরি করে যাওয়া আমিনুল কোনো ক্লাব, সংস্থার অধীনে বিসিবির কাউন্সিলর নন। যে কারণে চাইলেই তাকে বিসিবির পরিচালক করা যাবে না। এব্যাপারে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বিসিবি সভাপতি হওয়ার সাংবিধানিক কোনো সুযোগ নেই। বিসিবি

সভাপতি হতে হলে তাকে আগে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হতে হবে। সংবাদমাধ্যমকে দেবব্রত বলেছেন, ওনার বিষয়টি জানা থাকার কথা। চুপ না থেকে বিষয়টি তার নিজেরই পরিষ্কার করা উচিত।' গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে দুই জনকে পরিচালক বানিয়ে বিসিবিতে আনা হয়, তাদের মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের কোটায় আগে থেকেই বিসিবির কাউন্সিলর। আর নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কাউন্সিলর। কাউন্সিলর হওয়ার কারণেই তাদের হুট করে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবিতে পরিচালক করে আনা হয়েছে। কিন্তু আমিনুলের ক্ষেত্রে সেই সুযোগ নেই। বিসিবির গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদের ১৩.২ ধারার ৪ নাম্বার উপধারায়

পরিষ্কার ভাবে উল্লেখিত আছে যে, 'জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদের সকল কাউন্সিলর (ক্যাটাগরি-১, ক্যাটাগরি-২ ও ক্যাটাগরি-৩) সদস্যদের মধ্য হইতে মনোনীত।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩