বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে নিজের পছন্দের দল জানিয়ে দিয়েছেন চেলসি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। আগামী রোববার (১৯ জুলাই) রাতে নিউজার্সিতে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি। ফাইনালে ওঠার পথে স্পেন দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। সেমিফাইনালে তারা ২-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে শেষ ম্যাচের টিকিট নিশ্চিত করে। পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল, আর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্যে আদায় করা পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করে ফাইনালে জায়গা করে

নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও দূরপাল্লার শটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের হেড থেকে আসে জয়সূচক গোল, যা আলবিসেলেস্তেদের ফাইনাল নিশ্চিত করে। দুই সেমিফাইনালই গ্যালারিতে বসে উপভোগ করেছেন জন টেরি। ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার মতে স্পেনই ফাইনালের ফেভারিট। দুই দলই বল নিয়ন্ত্রণে খুব ভালো, কিন্তু আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণই ডান দিক দিয়ে, যেখানে লিওনেল মেসি খেলেন। বাম দিকে গেলেও দ্রুত আবার ডান দিকেই ফিরে আসে।’ স্পেনের রক্ষণভাগের প্রশংসা করে টেরি আরও বলেন, ‘স্পেনের বাম দিক খুবই শক্তিশালী। ফ্রান্সের বিপক্ষে মার্ক কুকুরেয়া অসাধারণ খেলেছে। পুরো টুর্নামেন্টে খুব কম গোল হজম করেছে স্পেন। তাই

আমার বিশ্বাস, আর্জেন্টিনাকে হারানোর মতো সামর্থ্য তাদের রয়েছে।’ তবে আর্জেন্টিনার মানসিক দৃঢ়তা ও দলীয় ঐক্যেরও প্রশংসা করেন সাবেক এই ডিফেন্ডার। তার ভাষায়, ‘মেসির মতো একজন জাদুকর দলে থাকলে যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তারা যে দৃঢ়তা ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, সেটি সত্যিই অসাধারণ। প্রতিটি ট্যাকলের পর সবাই একসঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা দলের ঐক্যের প্রমাণ। তারপরও আমার বিশ্বাস, শেষ পর্যন্ত স্পেনই জিতবে।’ স্কটল্যান্ডের কিংবদন্তি গ্রায়েম সুনেসও ফাইনালে স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও আর্জেন্টিনাকে মোটেও অবমূল্যায়ন করছেন না। তার মতে, ‘এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। স্পেন আমার কাছে সামান্য এগিয়ে, কিন্তু আর্জেন্টিনাকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না। তারা মানসিকভাবে খুব

শক্তিশালী এবং কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে জানে।’ উল্লেখ্য, আর্জেন্টিনা শিরোপা জিততে পারলে এটি হবে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ ট্রফি এবং টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। এর আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?