কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৬

কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৬ |
সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে তার স্বাস্থ্য নিয়ে অভিযোগের পর রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তায় শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের তিন বিচারকের একটি বেঞ্চের রায় মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছিল, সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করাতে হবে। দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান, যদিও তিনি দাবি করেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ৭৩ বছর বয়সী এই নেতার আইনজীবীরা বলেছেন, তিনি দৃষ্টিশক্তির সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসা পাচ্ছেন না। গত ফেব্রুয়ারিতে ইমরান

খানের আইনজীবী জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষের ব্যবস্থা না নেওয়ায় তার ডান চোখের দৃষ্টিশক্তির মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট আছে—যদিও সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবারের আদালতের আদেশে বিচারকরা লেখেন, বন্দির জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার সাংবিধানিক ও আইনি দায়বদ্ধতার বিষয়ে তারা সচেতন। বিচারকরা জানান, খানের হাসপাতালে চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞও যুক্ত থাকবেন। বিচারক ও ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের সদস্যরা সমর্থকদের হাসপাতালের বাইরে জড়ো না হতে সতর্ক করে দিয়েছেন, কারণ তা আদালতের আদেশ লঙ্ঘনের শামিল হবে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের আগস্টে কারাবন্দি হওয়ার পর রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস থেকে শুরু করে

রাষ্ট্রীয় উপহার বিক্রি পর্যন্ত ১০০টিরও বেশি মামলায় অভিযুক্ত হন তিনি—যার সবগুলোকেই তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। গত বছরের শেষদিকে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার কারাবন্দি হওয়ার ঘটনা সমর্থকদের মধ্যে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়, যা কর্তৃপক্ষের কঠোর দমননীতির মুখোমুখি হয়। কারাবন্দি থাকা সত্ত্বেও পাকিস্তানের রাজনীতিতে বিপুলসংখ্যক সমর্থকসহ এখনও গুরুত্বপূর্ণ উপস্থিতি বজায় রেখেছেন ইমরান খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা