বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ ২৫ বছরের পরিচিতি এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে তারা বিয়ের পিঁড়িতে বসলেন। ৬১ বছর বয়সী এই অভিনেতার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সূত্র মারফত জানা গেছে, আমির খান ও গৌরী স্প্র্যাট আইনত বিয়ের নথিপত্রে স্বাক্ষর করে তাদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত করার পর অভিনেতার জনসংযোগ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবিটি প্রকাশ করেছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ভালোবাসা, হাসি এবং লালিত মুহূর্তের এক উদ্‌যাপন। আমির খানের বিয়ের উৎসবের অন্দরমহলটি ছিল উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উদযাপনের জাদুতে

ভরপুর। উল্লেখ্য, গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২৫ বছর আগে থেকে তাদের পরিচয় থাকলেও, মাত্র দুই বছর আগে থেকে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার