বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬
     ৫:১৫ পূর্বাহ্ণ

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ | ৫:১৫ 30 ভিউ
আজ ২৮শে ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে এই গুলি করার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের স্বজনরা জানান, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শিবিরের সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা গুলি ছুড়েছে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের ছোটভাই আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানও এই বাড়িতে থাকেন। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে ২০২৪ সালে বাঁশখালী থেকে স্বতন্ত্র নির্বাচন করে নির্বাচিত হন। এর আগে গত ২রা জানুয়ারি ওই বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। গুলিতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়, দরজায়ও গুলি লাগে। এর পর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই বাড়িটিতে আবারও গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে

আতঙ্ক বিরাজ করছে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদের অনুসারীদের গুলি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। প্রথমে ১০ কোটি টাকা, পরে ৫ কোটি টাকা দাবি করে সাজ্জাদ। চাঁদা না দেওয়ায় গত ২রা জানুয়ারিও তার বাড়িতে গুলি করা হয়। এরপরও চাঁদা না পেয়ে ২০ দিন আগে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দেয় সাজ্জাদ। এতে লেখা হয়—‘ওয়েট অ্যান্ড সি’। অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল এইট মার্ডার খ্যাত শিবিরের সন্ত্রাসী বড় সাজ্জাদ মোস্তাফিজুর রহমান বলেন, সকালে নামাজ পড়ে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। সাড়ে ছয়টার দিকে হঠাৎ বাড়ির পেছনে মুখোশধারী অস্ত্রধারীরা গুলি করতে থাকে। ৬-৭ রাউন্ড গুলি করেছে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড >

ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ তিনি বলেন, সিকিউরিটি গার্ড সন্ত্রাসীদের দেখতে পেয়ে বাড়ির পাহারায় থাকা ৫-৬ জন পুলিশ সদস্যকে জানায়। তারা বাড়ির দোতলায় উঠে সন্ত্রাসীদের উদ্দেশে পাল্টা গুলি করার প্রস্তুতি নেওয়ার আগেই সন্ত্রাসীরা চলে যায়। সন্ত্রাসীদের হাতে পিস্তল ছাড়াও চায়নিজ রাইফেলসহ অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। বিডি ডাইজেস্ট-এর হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী চার সন্ত্রাসী প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে বাড়ি লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে থাকে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, চার সন্ত্রাসীর একজনের দুই হাতে দুটি পিস্তল ছিল। বাকি তিনজনের মধ্যে একজন সাব মেশিনগান (এসএমজি), একজন চায়নিজ রাইফেল এবং

অন্যজন শটগান থেকে গুলি ছোড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা