ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, বাড়িওয়ালা পলাতক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬

ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, বাড়িওয়ালা পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ |
সাভারের বিরুলিয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সাভার মডেল থানায় অভিযুক্ত বাড়ির মালিক আব্দুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা। মামলার বিষয়টির নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আল-আমিন। এর আগে মঙ্গলবার দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত আব্দুল বারেক সাত বছরের শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পরে তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার

পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির মামি জানান, শিশুর বাবা ও মা বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করেন। বাবা ও মা কাজে গেলে মঙ্গলবার বিকালে শিশুকে একা পেয়ে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির মালিক বারেক। এ ঘটনার পর শিশুটির মা এলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শিশুটি। এ সময় সে জানায় বাড়ির মালিক বারেক আঙ্কেল তাকে অনেক ব্যথা দিয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এসআই মো. আল-আমিন জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি