বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ফিচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
জনপ্রিয় অনুবাদ মাধ্যম ‘গুগল ট্রান্সলেট’ তাদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে নিয়ে এলো এক যুগান্তকারী আপডেট। এখন থেকে কেবল অনুবাদই নয়, বিদেশি ভাষা নির্ভুলভাবে বলতেও সাহায্য করবে এই প্ল্যাটফর্মটি। নতুন এই এআই চালিত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের উচ্চারণের ওপর তাৎক্ষণিক ফিডব্যাক বা প্রতিক্রিয়া পাবেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ আসা ফিচারগুলোর মধ্যে এটি অন্যতম। এর মাধ্যমে অনুবাদ করা বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করার অনুশীলন করা যাবে। যেভাবে কাজ করবে এই ফিচার গুগল ট্রান্সলেটে কোনো শব্দ বা বাক্য লেখার পর নিচে একটি ‘প্র্যাকটিস’ বাটন দেখা যাবে। প্রথমে বাটনটিতে ট্যাপ করে সঠিক উচ্চারণটি শুনে নিতে হবে। এরপর ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারী নিজে সেটি

উচ্চারণ করবেন। গুগলের এআই সিস্টেম কণ্ঠস্বর বিশ্লেষণ করে জানিয়ে দেবে উচ্চারণ কতটা সঠিক হয়েছে। যদি ভুল হয়, তবে কোন জায়গাটি উন্নতি করতে হবে তাও চিহ্নিত করে দেওয়া হবে। ফিচারটি বর্তমানে কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে এই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে ইংরেজি, হিন্দি ও স্প্যানিশ—এই তিনটি ভাষার ক্ষেত্রে উচ্চারণ অনুশীলনের সুযোগ থাকছে। খুব শীঘ্রই আইফোন ও অন্যান্য ভাষার জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হতে পারে। ২০ বছরের বিবর্তন ২০০৬ সালের এপ্রিলে মাত্র কয়েকটি ভাষা নিয়ে যাত্রা শুরু করেছিল গুগল ট্রান্সলেট। বর্তমানে এটি প্রায় ২৫০টি ভাষা সমর্থন করে। প্রতি মাসে সারা বিশ্বে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার

করছেন। নতুন এই প্রোনানসিয়েশন প্র্যাকটিস ফিচারটি গুগল ট্রান্সলেটকে কেবল একটি ডিকশনারি নয়, বরং একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন