মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

মামলায় হেরে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এর বিরুদ্ধে করা মামলায় পরাজিত হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের বিচারকদের একটি বোর্ড রায় দিয়েছে, ওপেনএআই তাদের মূল মানবকল্যাণমূলক লক্ষ্য থেকে সরে গেছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটিকে দায়ী করা যায় না। সোমবার (১৮ মে) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে দেওয়া সর্বসম্মত রায়ে বিচারক বোর্ড জানায়, মাস্ক অনেক দেরিতে মামলা করেছেন। মাত্র দুই ঘণ্টারও কম সময় আলোচনা শেষে এ রায় দেওয়া হয়। খবর এনডিটিভির। এই রায়কে ওপেনএআইয়ের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর ফলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বা আইপিওর পথ আরও সহজ হলো। বিশ্লেষকদের মতে, আইপিও হলে ওপেনএআইয়ের বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন

ডলারে পৌঁছাতে পারে। তবে মামলার বিচার চলাকালে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে নিয়ে বেশ কিছু বিতর্কও সামনে আসে। একাধিক সাক্ষী তাকে মিথ্যাবাদী বলে বর্ণনা করেন, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করা হচ্ছে। রায়ের পর ইলন মাস্ক জানিয়েছেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, স্যাম অল্টম্যান ও ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ওপেনএআইকে ব্যক্তিগত সম্পদ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তিনি লেখেন, অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছেন। প্রশ্ন শুধু কখন তারা এটি করেছে। মামলার বিচারক জানিয়েছেন, আপিলে মাস্কের পথ সহজ হবে না। কারণ, মামলাটি দেরিতে করা হয়েছে।

এ বিষয়ে বিচারকদের সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল