‘বাবা বিজেপি সর্মথক হলেও শেষকৃত্যে মুসলিম বন্ধুদের সংখ্যাই বেশি ছিল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

‘বাবা বিজেপি সর্মথক হলেও শেষকৃত্যে মুসলিম বন্ধুদের সংখ্যাই বেশি ছিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
শুধু অভিনয়ের পেশায় নয়, ব্যক্তিগত জীবনেও সফল মনোজ বাজপেয়ী। তার অভিনয় নিয়ে চর্চা বিস্তর। ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। ভিন্নধর্মে বিয়ে করেছিলেন মনোজ। স্ত্রীর নাম শাবানা রাজা। তবে এই বিয়েতে কখনওই আপত্তি জানায়নি মনোজের পরিবার। অভিনেতার বাবা নাকি খুবই উদার মনের মানুষ ছিলেন। তাই নিজের কন্যাকেও সেই ভাবেই মানুষ করছেন মনোজ। বাবা না কি মা, কার ধর্ম মেনে চলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কন্যার হাতেই তুলে দিয়েছেন অভিনেতা। মনোজ বা তার স্ত্রী, বিয়ের পরে দু’জনের কেউই ধর্ম পরিবর্তন করেননি। এখনও পরিবারে এক দিকে মনোজ প্রত্যেক দিন হিন্দু ধর্ম মেনে পুজো করেন। অন্য দিকে, শাবানাও মেনে চলেন তার ধর্ম। নিজেদের ভিন্ন

ধর্ম নিয়ে দু’জনের মধ্যে কোনো বিবাদ নেই বলে জানান মনোজ। সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমাদের সব কিছুই খুব সহজ। মানুষের হাতেই সব। মানুষ নিজেই ঠিক করে, তারা এই ধরনের বিষয়কে প্রভাব ফেলতে দেবে কি না।’ অভিনেতার স্পষ্ট বক্তব্য, তার পরিবারে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। তাই শাবানাকে বিয়ে করা নিয়ে কোনো সমস্যাই তৈরি হয়নি। অভিনেতা নিজের বাবার সম্পর্কে বলেন, আমার বাবা খুবই আন্তরিক ও বিনয়ী মানুষ। বাবার নিজেরই বহু মুসলিম বন্ধু ছিল। আজ যে রাজনৈতিক দল (বিজেপি) দেশ চালাচ্ছে, বাবা কিন্তু তাদেরও সমর্থক ছিলেন। কিন্তু আপনি অবাক হবেন তার মুসলিম বন্ধুবান্ধবের সংখ্যা শুনে। তার শেষকৃত্যেও কিন্তু হিন্দু বন্ধুদের তুলনায় বেশি সংখ্যক মুসলিম

বন্ধুরাই এসেছিলেন। এ সব দেখেই আসলে আমি বড় হয়েছি।’ তিনি আরও বলেন, ‘বাড়িতে আমার ও শাবানার মধ্যে কোনো বিবাদ নেই। কোনো লড়াই নেই। আমাদের প্রত্যেকের নিজস্ব বিশ্বাস রয়েছে।’ তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে