বাবাকে অপমান, মুকেশ খান্নাকে হুঁশিয়ারি দিলেন সোনাক্ষী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪
     ৫:৩৬ অপরাহ্ণ

বাবাকে অপমান, মুকেশ খান্নাকে হুঁশিয়ারি দিলেন সোনাক্ষী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৩৬ 194 ভিউ
এক রামায়ণ নিয়ে যত কাণ্ড। রামায়ণ সংক্রান্ত এক প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি সেই প্রসঙ্গ তুলে বাবা শত্রুঘ্ন সিনহাকে অপমান করেন মুকেশ খান্না। এতেই রেগে আগুন সোনাক্ষী। সোশাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে বর্ষীয়ান অভিনেতাকে সতর্ক করেছেন তিনি। ২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো’তে গিয়েছিলেন সোনাক্ষী। এক প্রতযোগির তারকা সঙ্গী ছিলেন তিনি। সেখানেই প্রশ্ন করা হয়, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন? জবাবে প্রথমে সোনাক্ষী ও তার সহ-প্রতিযোগী বলেছিলেন সীতা। কিন্তু পরে লাইফলাইন ব্যবহার করে প্রশ্নের সঠিক উত্তর দিতে সমর্থ হন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ নিয়ে মুকেশ জানান, এর জন্য শত্রুঘ্ন সিনহা দায়ী। তিনি মেয়ে সোনাক্ষীকে

রামায়ণ জ্ঞান দিতে পারেননি। মুকেশের মন্তব্যের জবাবে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় মুকেশ খান্নাজি, আমি সম্প্রতি একটি বিবৃতিতে পড়লাম আপনি বলেছেন এটা আমার বাবার দোষ যে আমি বহু বছর আগে একটি শো করতে গিয়ে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি। প্রথমেই আপনাকে মনে করিয়ে দেই, সেদিন হট সিটে দুইজন মহিলাও বসেছিলেন যারা একই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারেনি। আপনি শুধু আমার নাম নিয়ে কথা বলে গেছেন আর তার কারণ খুবই স্পষ্ট। হ্যাঁ, আমি হয়তো সেদিন প্রশ্নের উত্তর দিতে পারিনি। কিন্তু আপনি তো স্বয়ং ভগবান রামের দেওয়া ক্ষমা করা ও ভুলে যাওয়ার শিক্ষা মনে রাখেননি।’ নিজের বক্তব্যের শেষে অভিনেত্রী লেখেন, ‘পরেরবার যদি

আমার বাবার দেওয়া মূল্যবোধ নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নেন, তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন সেই মূল্যবোধের জন্যই আমি শুধু এই কথাগুলো বলেছি অত্যন্ত সম্মানজনকভাবে। তাও আবার আপনি আমার লালন-পালন নিয়ে প্রশ্ন তোলার পরে। আপনার সুস্থতা কামনা করি।’ সূত্র: এবিপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু