বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ |
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে অজিত দোভাল এ কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। তিনি বলেন, রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রকে সুরক্ষিত করা ও তার লক্ষ্য অর্জনে শাসনব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণেও সহায়তা করে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শাসনব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রের কাছে তারা আরও বেশি প্রত্যাশা করে। ফলে রাষ্ট্রেরও তাদের সন্তুষ্ট রাখতে হয়। তিনি বলেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন বাংলাদেশ,

শ্রীলঙ্কা, নেপালসহ কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পতনের পেছনেও এমন দুর্বল শাসনব্যবস্থার প্রভাব ছিল। অজিত দোভাল বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে শাসনব্যবস্থার ওপর। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন। আরও পড়ুন: দিল্লির বায়ুদূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টাও ব্যর্থ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত এখন এক নতুন কক্ষ পথে প্রবেশ করছে, নতুন ধরনের শাসনব্যবস্থা, সামাজিক কাঠামো, এবং বৈশ্বিক ব্যবস্থা। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও

পদক্ষেপ আসতে পারে।’ তথ্যসূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম