ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:২৭ পূর্বাহ্ণ

ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৭ 87 ভিউ
সিলেটের লামাবাজারে মিলি দে (২৫) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লামাবাজারের ছায়ানীড় নামক একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তার মা সঞ্চিতা দের সঙ্গে তিনি লামাবাজারের বাসায় থাকতেন। তিনি কাজিটুলা এলাকার কিডস নামের একটি স্কুলের শিক্ষক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মিলির মা সঞ্চিতা দে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী

ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মিলি দের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, নগরীর লামাবাজার থেকে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক